ছাত্রদলের ২০১ সদস্যের নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজিব আহসানকে সভাপতি ও আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, ছাত্রদলের বর্তমান কমিটি বিলুপ্ত করে ২০১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি (আংশিক) অনুমোদন করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

রাজিব বিগত কমিটির সাংগঠনিক সম্পাদক এবং আকরামুল যুগ্ম সম্পাদক। মামুনুর রশিদ মামুনকে সিনিয়র সহসভাপতি এবং ইসহাক সরকার সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন। সহসভাপতি মনোনীত হয়েছেন ৩৩ জন। আর যুগ্ম সম্পাদক করা হয়েছে ৩৫ জনকে। সহসাধারণ সম্পাদক মনোনয়ন পেয়েছেন ২৭ জন, সহসাংগঠনিক সম্পাদক করা হয়েছে ২৮ জনকে।