প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই নেতা-কর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। টবে গাঁজা চাষ করার অভিযোগে সম্প্রতি তাঁদের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার সংগঠন থেকে তাঁদের বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান। বহিষ্কৃত দুজন হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপত্রাণবিষয়ক সম্পাদক মো. রইস ও কর্মী মো. রাসেল। দুজনই শহীদ রফিক-জব্বার হলের আবাসিক ছাত্র। এ বিষয়ে জানতে চাইলে দুজনেই গাঁজা চাষের অভিযোগ অস্বীকার করেন।