ছাত্রলীগ নেতাদের নিয়ে প্রশ্ন মহিউদ্দীনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে জায়গা পাওয়া চট্টগ্রামের কয়েকজন নেতাকে কেউ চেনে না বলে মন্তব্য করেছেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। তাঁরা কীভাবে সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে ঢুকলো তা নিয়েও প্রশ্নও তুলেছেন তিনি। এদের আগে কখনো ছাত্রলীগের কর্মসূচিতে দেখা যায়নি বলে বলেন তিনি।

গতকাল শনিবার চট্টগ্রামের জামালখানের একটি কমিউনিটি সেন্টারে নগর আওয়ামী লীগের আলোচনা সভা ও ইফতার মাহফিলে এই মন্তব্য করেন মহিউদ্দিন চৌধুরী। সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইসহাক মিয়া, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, খোরশেদ আলম, আলতাফ হোসেন প্রমুখ।

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনও দলীয় ঐক্য অটুট করার আহ্বান জানান। তিনি বলেন, চলার পথে নেতা-কর্মীদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। কে কী পেল না-পেল এসব নিয়ে অভিমান ও রাগ-ক্ষোভ থাকতে পারে। কিন্তু দল ও দেশের উন্নয়নের স্বার্থে মান-অভিমান ভুলে যেতে হবে। শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন, তাঁর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতা-কর্মীদরে প্রতি আহ্বান জানান তিনি।