রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের সংঘটিত সহিংস ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গতকাল বুধবার তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির সদস্যরা হলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নিতাই কুমার ঘোষ, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মাসুদ রানা ও সাবেক সহকারী প্রক্টর শাহীনুর রহমান।
তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম নূর-উন-নবী বলেন, কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
৪ মার্চ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদ্য স্থগিত কমিটির সভাপতি মেহেদী হাসান শিশিরের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠে। সেই সঙ্গে তাঁর নেতৃত্বে একদল শিক্ষার্থী িবশ্ববিদ্যালয়সংলগ্ন একটি কনফেকশনারির দোকান ভাঙচুরের ঘটনা ঘটান।
পরে স্থানীয় ব্যবসায়ীরা সহিংস ঘটনার বিচার দাবি করে বিক্ষোভ মিছিল করলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ও স্থানীয় ব্যবসায়ীদের মধে৵ পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। কনফেকশনারির মালিক মাজেদুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন।
থানায় দায়ের করা এ মামলায় ছাত্রলীগের সদ্য স্থগিত কমিটির সভাপতি মেহেদী হাসান শিশিরসহ ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।