প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অপসারণ করার দাবি জানিয়েছেন ওই কমিটির একাংশের নেতা-কর্মীরা। গতকাল তাঁরা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন করে এই দাবি জানান।
দলীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে জেলা ছাত্রলীগ ধরমপাশা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের কমিটির অনুমোদন দেন। ওই কমিটির সভাপতি পদে ফয়সাল আহমেদ ও সাধারণ সম্পাদক পদে রাজীব চন্দ্র তালুকদারকে অনুমোদন দেওয়া হয়। মানববন্ধন থেকে নতুন কমিটির ওই দুটি পদ ত্যাগী ও পরীক্ষিত নেতাদের দেওয়া হয়নি বলে অভিযোগ তোলা হয়। তাই দ্রুত ওই দুটি পদ থেকে ফয়সাল আহমেদ ও রাজীব চন্দ্রকে অপসারণ করে সম্মেলনের মাধ্যমে কলেজ শাখা কমিটি গঠনের দাবি জানানো হয়।