ছাত্রলীগকে জঞ্জালমুক্ত হতে হবে: খাদ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ছাত্রলীগকে জঞ্জালমুক্ত হতে হবে। ভালো কাজ করে ফিরিয়ে আনতে হবে তার ঐতিহ্য। আর যারা দেশের বিরুদ্ধে কথা বলে, তাদের থেকে ক্যাম্পাস মুক্ত রাখতে হবে।
গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের উদ্যোগে সপ্তাহব্যাপী ‘ক্লিন ক্যাম্পাস অ্যান্ড সেফ ক্যাম্পাস’ কর্মসূচি উদ্বোধন করে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান বলেন, সুস্থ থাকতে হলে নিজের চারপাশ পরিষ্কার রাখতে হবে।