ছাত্রলীগকে 'বেয়াদব' সংগঠন বলল ছাত্রদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে ‘বেয়াদব’ ও ‘জঙ্গি’ সংগঠন বলেছে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে ছাত্রদলের সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান এ কথা বলেন।
বিবৃতিতে বলা হয়, ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বক্তব্যের মাধ্যমে এটা আবারও দিবালোকের মতো পরিষ্কার হয়ে গেল ছাত্রলীগ একটা বেয়াদব সংগঠন। তারা যে শুধু প্রতিপক্ষকে কটূ ভাষায় আক্রমণ করে তা তো নয়, নানা সময়ে এই সংগঠনটির অশালীন আক্রমণের শিকার হয়েছে আওয়ামী লীগের অনেক জ্যেষ্ঠ নেতারাও। তবে এবার ছাত্রলীগের সাধারণ সম্পাদকের মন্তব্য প্রমাণ করেছে যে ছাত্রলীগ এখন আর কোনো ছাত্রসংগঠন নয় বরং জঙ্গি সংগঠন।