ছাত্রলীগে যোগদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ছাত্রদলের অর্ধশত নেতা-কর্মী ছাত্রলীগে যোগদান করেছেন। গতকাল শুক্রবার সকালে উপজেলার ইন্দেরহাট বাজারে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সাংসদ মো. শাহ আলম ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হামিদের হাতে ফুলের তোড়া দিয়ে স্থানীয় শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলামের নেতৃত্বে ছাত্রদলের নেতা-কর্মীরা ছাত্রলীগে যোগদান করেন। এ সময় জেলা ছাত্রলীগের সহসভাপতি রনি দত্ত উপস্থিত ছিলেন।