ছাত্রলীগের কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘ ১০ বছর পর সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে কাউন্সিলরদের ভোটে সভাপতি পদে গোলাম হোসেন শোভন সরকার ও সাধারণ সম্পাদক পদে জাহাঙ্গীর আলম নির্বাচিত হয়েছেন। গত বুধবার রাতে এ ফলাফল ঘোষণা করা হয়। রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের বিদায়ী কমিটির সভাপতি জিয়াউদ্দিন ওরফে বাবলু গতকাল বৃহস্পতিবার বলেন, কমিটি গঠনে সমঝোতা না হওয়ায় ১৮১ জন কাউন্সিলর ভোট দিয়ে তাঁদের নির্বাচিত করেন। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি|