ছাত্রলীগের কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার হোমনা উপজেলা ছাত্রলীগের নেতা রফিকুল ইসলামকে আহ্বায়ক করে ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার কুমিল্লা (উত্তর) জেলা শাখা ছাত্রলীগের সভাপতি আবু কাউছার ও সাধারণ সম্পাদক ফরহাদ আহম্মেদ এ কমিটির অনুমোদন দেন। এ উপলক্ষে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী ৯০ দিনের মধ্যে সব ইউনিয়নে সম্মেলন করে উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনের জন্য বলা হয়েছে। আবু কাউছার বলেন, হোমনা উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠনের লক্ষ্যে ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।