প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর ডিমলা ও কিশোরগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। গত শনিবার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি সজল কুমার ভৌমিক ও সাধারণ সম্পাদক সোহেল রানার যৌথ স্বাক্ষরে এ ঘোষণা দেওয়া হয়। ডিমলায় আবু সায়েম সরকারকে সভাপতি ও জালাল উদ্দীনকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্যের নতুন এক বছর মেয়াদি কমিটি ঘোষণা করা হয়। অপর দিকে কিশোরগঞ্জে আবদুল হালিমকে সভাপতি ও হিজবুল্লাহ রহমানকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্যের আরেকটি উপজেলা কমিটি করা হয়। এদিকে নীলফামারী সরকারি কলেজ শাখা ছাত্রলীগ কমিটির মেয়াদ উত্তীর্ণ এবং সাধারণ সম্পাদকের পদ শূন্য হওয়ায় কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি সজল কুমার ভৌমিক।