ছাত্রলীগের কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটির মেয়াদ শেষ হওয়ার মাত্র এক মাস আগে অবশেষে পূর্ণাঙ্গ হয়েছে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে ২০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেনের সুপারিশে কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন। গত বছর ১৮ জুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। আগামী মাসের ১৮ তারিখ গঠনতন্ত্র অনুযায়ী কমিটির মেয়াদ শেষ হবে। দীর্ঘদিন কমিটি পূর্ণাঙ্গ না হওয়ায় ৮ মে প্রথম আলোতে ‘মেয়াদ প্রায় শেষ, তবু কমিটি অপূর্ণাঙ্গ’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।