প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার পাথরঘাটা উপজেলা ও পৌর ছাত্রলীগের পৃথক দুটি কমিটি ঘোষণা করা হয়েছে। সম্মেলনের প্রায় ১০ মাস পর শনিবার সন্ধ্যায় ওই দুটি কমিটি ঘোষণা করা হয়। হাফিজুর রহমানকে সভাপতি, এনামূল হোসাইনকে সাধারণ সম্পাদক ও ওয়ালিদ মক্কিকে সাংগঠনিক সম্পাদক করে ছয় সদস্যের উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। অপরদিকে এনামূল হোসেনকে সভাপতি ও শাহাদাত হোসেনকে সাধারণ সম্পাদক করে দুই সদস্যের পৌর ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।