ছাত্রলীগের কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ বছর পর বরিশালের গৌরনদী উপজেলা, পৌরসভা ও সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি সুমন সেরনিয়াবাত ও সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক এক বিজ্ঞপ্তির মাধ্যমে গতকাল বুধবার এসব কমিটি ঘোষণা করেন।
জুবায়ের ইসলামকে সভাপতি, লুৎফর রহমানকে সাধারণ সম্পাদক ও ইমরাত খানকে সাংগঠনিক সম্পাদক করে উপজেলা ছাত্রলীগের কমিটি করা হয়।
এ ছাড়া মিলন খলিফাকে সভাপতি, প্রিন্স রোনাল্ট ব্যাপারীকে সাধারণ সম্পাদক ও বশির উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে পৌর কমিটি এবং মো. সুমন মাহমুদ মোল্লাকে সভাপতি, রাতুল শরীফকে সাধারণ সম্পাদক ও সাজ্জাদ হোসেন খানকে সাংগঠনিক সম্পাদক করে সরকারি গৌরনদী কলেজ কমিটি গঠন করা হয়।