প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফল পৌরসভা শাখা ও বাউফল ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। গত শনিবার রাতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহামুদ রাহাদ জামশেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পৌর শাখা কমিটিতে মো. সাইফুল ইসলামকে সভাপতি ও মো. সুজনকে সাধারণ সম্পাদক এবং কলেজ শাখা কমিটিতে মো. ইউসুফ রানাকে সভাপতি ও মো. শুভকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান। এদিকে পৌর কমিটির সাবেক সাধারণ সম্পাদক নিয়াজ মোর্শেদ জানান, এ কমিটি তাঁরা মানেন না।