ছাত্রলীগের কমিটি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তেজখালী ইউনিয়ন ছাত্রলীগের ৬১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. সেলিম স্বাক্ষরিত এক চিঠিতে ওই কমিটি ঘোষণা করার কথা বলা হয়। এতে মো. সুমন খানকে সভাপতি, মো. কাজী সুমনকে সাধারণ সম্পাদক, মো. আতিকুর রহমান, আরিফুল ইসলাম, শরিফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সেলিম কমিটি ঘোষণার সত্যতা নিশ্চিত করেন। বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি