ছাত্রলীগের কর্মিসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ছাত্রলীগের ৬৯ বছর পুনর্মিলনী উপলক্ষে ঝিনাইদহে ছাত্রলীগের কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ঝিনাইদহ শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভার আয়োজন করে জেলা ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহম্মেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রানা হামিদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সাংসদ আবদুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম, কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি আসিফ উল্লাহ প্রমুখ।