ছাত্রলীগের কাউন্সিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌর ছাত্রলীগের ত্রিবার্ষিক কাউন্সিল গতকাল সোমবার উপজেলার গাজিপুরা মাঠে অনুষ্ঠিত হয়েছে। পৌর ছাত্রলীগের সভাপতি রাজিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজালাল মিয়া, সাধারণ সম্পাদক আবদুর রশিদ ভূঁইয়া, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মো. সুন্দর আলী মিয়া প্রমুখ। সভা পরিচালনা করেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সবুজ আহমদ।