ছাত্রলীগের চার কর্মী সাময়িক বহিষ্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক ছাত্রের ওপর হামলার ঘটনায় গতকাল সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের চার কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বহিষ্কৃতরা হলেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ছাত্র মিন্টু সরকার, ইংরেজি বিভাগের আপন আহসান ও কামরুল আহসান এবং ফিন্যান্স বিভাগের মো. শাহেদ আহমেদ।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নূর মোহাম্মদ বলেন, ১৯ মার্চ রাত আটটার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র ইয়াসিন আরাফাত। বিনা কারণে তাঁকে মারধর করা হয়। তাই প্রথমিক তদন্তের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।