ছাত্রলীগের চার নেতাকে বহিষ্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ শাখার ছাত্রলীগের চার নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগ এ সিদ্ধান্ত নেয়। উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. বাবুল হাজরা বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলেজ শাখা ছাত্রলীগ নেতা জুয়েল মুন্সি, সাজ্জাদ সুমন, রেজোয়ান মুন্সি ও আবু সরদারকে বহিষ্কার করা হয়েছে। গত শনিবার ওই কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ হয়।