ছাত্রলীগের জঙ্গিবাদবিরোধী লাঠিমিছিল ও সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে গতকাল রোববার বিকেলে জঙ্গিবাদবিরোধী লাঠিমিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

বটতলী রেলস্টেশন থেকে লাঠিমিছিল শুরু হয়। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ হয়।

সমাবেশে বক্তারা বলেন, দেশব্যাপী জামায়াত-শিবির জঙ্গি কর্মকাণ্ড চালাচ্ছে। তারা বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা ব্যাহত করার জন্য এ হীন কাজ করছে। যেকোনো মূল্যে এদের প্রতিহত করতে হবে।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক নাছির হায়দার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য শাহেদ সরওয়ার, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি এস এম আলাউদ্দিন আলম।