ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি ঘোষনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্মেলন শেষে ছাত্রলী​গের ঢাকা মহানগর উত্তর ও ​দক্ষিণ শাখার কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। শনিবার রাতে সংগঠনটির কেন্দ্রীয় ও দুই মহানগরের নেতাদের ​বৈঠক শেষে কমিটি ঘোষণা করা হয়।

ঢাকা মহানগর উত্তরে মিজানুর রহমানকে সভাপতি ও মহিউদ্দিন আহমেদকে  সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। এছাড়া সহসভাপতি পদে আসিফ উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. ইব্রাহিম এবং সাংগঠনিক সম্পাদক পদে ইমাম হাসান ও সালমান খান মনোনীত হয়েছেন।গত বৃহস্পতিবার ঢাকা মহানগর উত্তরের সম্মেলন অনুষ্ঠিত হয়।

অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণ শাখায় বায়জিদ আহমদ খান সভাপতি ও সাব্বির​ হোসেন সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। এছাড়া মহসীন আহমেদ সহসভাপতি, আসাদুজ্জামান যুগ্ম সাধারণ সম্পাদক এবং আবু হাসান ও ইমাম হাসান খান সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন। এর আগে শনিবার ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।

ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শেখ রাসেলের সই করা বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের কথা জানানো হয়।