ছাত্রলীগের তিন কর্মীকে সাময়িক বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিককে মারধর করার ঘটনায় ছাত্রলীগের তিন কর্মীকে দুই মাসের জন্য সাময়িকভাবে বহিষ্কার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
ছাত্রলীগের বহিষ্কৃত তিন কর্মী হলেন রাজনীতি বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সাইফুদ্দিন খালেদ, একই বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. শওকত আলী ও ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. রাকিবুল হাসান।
এ বিষয়ে ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু প্রথম আলোকে বলেন, সাংবাদিককে মারধর করার ঘটনায় তিনজনকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথাযথ কাজ করেছে। তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও গ্রহণ করা হবে।