ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের দুপক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার উপজেলার সারমারা বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।
আহত তিনজন হলেন উপজেলার সারমারা বাজার এলাকার ছাত্রলীগের কর্মী স্বপন মিয়া (১৯), শরীফ উদ্দিন (২১) ও তুহিন হাসান (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম ওরফে জুমান তালুকদার ও সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সজীবের মধ্যে দ্বন্দ্ব চলছে। এর জের ধরে উপজেলা ছাত্রলীগের সভাপতিকে বহিষ্কারের দাবিতে গতকাল সন্ধ্যা ছয়টার দিকে সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সজীবের নেতৃত্বে সারমারা বাজার এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় সভাপতির পক্ষের ছাত্রলীগের নেতা-কর্মীরা ওই মিছিলে হামলা চালান। এতে দুপক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।