ছাত্রলীগের দোষী নেতা-কর্মীদের শাস্তি দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর মেডিকেল কলেজে ছাত্রলীগের দোষী নেতা-কর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিতে গতকাল বুধবার ছাত্রলীগের একটি অংশ অধ্যক্ষকে স্মারকলিপি দিয়েছে।
স্মারকলিপিতে আজ বৃহস্পতিবার থেকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। দাবি বাস্তবায়ন করা না হলে পরে ক্লাস বর্জনসহ বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়। ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১৪ এপ্রিল রংপুর মেডিকেল কলেজের মুক্তা ছাত্রাবাসে হামলায় ছাত্রলীগের দুই কর্মীসহ তিনজন গুরুতর আহত হন।
ছাত্রলীগের কর্মী মাহফুজুল হক বলেন, ‘ওই ঘটনার পর থেকে আমাদের ভয়ভীতি-হুমকি দেখানো হচ্ছে। আমরা চাই সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি।’