প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য প্রার্থিতার ফরম বিতরণ আজ রোববার থেকে শুরু হচ্ছে। সোমবারের মধ্যে জেলা কমিটিগুলো থেকে কাউন্সিলরদের তালিকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল শনিবার সম্মেলনের প্রস্তুতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান। সংগঠনটির জাতীয় সম্মেলন হবে ২৫ ও ২৬ জুলাই। এ সম্মেলনেই নির্বাচিত করা হবে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক। সংবাদ সম্মেলনে বলা হয়, রোববার বেলা ১১টা থেকে ১৫ জুলাই বিকেল চারটা পর্যন্ত প্রার্থিতার ফরম বিতরণ ও সংগ্রহ কার্যক্রম চলবে। পদপ্রত্যাশী ব্যক্তিরা ব্যাংক হিসাব বা নির্বাচন কমিশনের কাছে তিন হাজার টাকা করে জমা দিয়ে ফরম সংগ্রহ করতে পারবেন।