প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে ১২ ও ১৩ জুন বাংলাদেশ ছাত্রলীগের বর্তমান কমিটির প্রথম বর্ধিত সভা হবে। গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়ে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ সভা হবে। ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পড়েন সভাপতি সাইফুর রহমান।