ছাত্রলীগের বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য করায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাগরিকত্ব বাতিল চেয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের কাছে আয়োজিত ওই সমাবেশে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করে খালেদা জিয়া দেশের মানুষের চেতনায় আঘাত করেছেন। তিনি দেশের অগ্রগতি ও যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত। নাগরিকত্ব বাতিল করে তাঁকে বিচারের মুখোমুখি করতে হবে। খালিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় সমাবেশে রাশেদুল ইসলাম, মেহেদী হাসান, গোলাম কিবরিয়া ও ফয়সাল আহমেদ বক্তব্য দেন।