ছাত্রলীগের ব্যানার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যানার ও পোস্টার লাগানোর ওপর নিষেধাজ্ঞা থাকলেও তা মানছেন না ছাত্রলীগের নেতা-কর্মীরা। বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ক্যাম্পাসজুড়ে ব্যানার টানিয়েছেন তাঁরা। বিভিন্ন আবাসিক হলের সামনে থেকে শুরু করে একাডেমিক ভবন, ক্যাম্পাসের মূল ফটক, টুকিটাকি চত্বর, মিলনায়তন, রবীন্দ্র কলা ভবনের সামনে এসব ব্যানার টানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান বলেন, ‘ভর্তি পরীক্ষা উপলক্ষে হলগুলোর সামনে দু-একটি ব্যানার টানানোর জন্য আমরা প্রশাসনের সঙ্গে আলোচনা করেছি। তারপরও কেউ একাডেমিক ভবন বা অন্য কোথাও ব্যানার টানালে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’