প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরার শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী জালাল উদ্দিনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল রোববার দুপুরে শ্রীপুর উপজেলার ছাত্রলীগ উপজেলা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। বিক্ষোভ মিছিল শেষে চৌরঙ্গী মোড় বটতলা এলাকায় অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সহসভাপতি হাসানুজ্জামান হান্নান। বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগের সহসভাপতি রিপন মিয়া, ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম ও হারুন ফকির। বক্তারা কাজী জালাল উদ্দিনের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ১৮ ডিসেম্বর সন্ধ্যায় শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী জালাল উদ্দিনকে ৮-১০ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তিনি বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।