ছাত্রলীগের রংপুর মহানগর কমিটি স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমিটি গঠনে অনিয়মের অভিযোগ ওঠায় ছাত্রলীগের রংপুর মহানগর শাখার কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। আজ শনিবার সন্ধ্যায় ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক ওই কমিটির সব কার্যক্রম স্থগিত করা হইল এবং একই সঙ্গে অভিযোগ তদন্তের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হইল।’
তদন্ত কমিটির সদস্যরা হলেন—ছাত্রলীগের সহসভাপতি জয়দেব নন্দী, আবদুল কাদের মহিউদ্দিন মাহি ও দপ্তর সম্পাদক শেখ রাসেল।
কয়েক দিন ধরেই রংপুর মেডিকেল কলেজ ছাত্রলীগ ও রংপুর মহানগর ছাত্রলীগের মধ্যে অচলাবস্থা চলছে। এরই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ছাত্রলীগ আজ রংপুর মহানগর ছাত্রলীগের কমিটি স্থগিতের সিদ্ধান্ত নিল।