ছাত্রলীগের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা ছাত্রলীগের দ্বিবার্ষিক সম্মেলন গতকাল শুক্রবার বিকেলে কসবা আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি ও পৌরসভার মেয়র মো. এমরান উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ও আইনমন্ত্রী আনিসুল হক। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আনিছুল হক ভূইয়া প্রমুখ। সম্মেলনে মো. মনির হোসেনকে সভাপতি ও মো. আফজাল হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।