প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগের উপস্থিতিতে অনেকটা ঘোষণা ছাড়াই গতকাল ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলন হয়েছে। শিগগির এখানে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি। অনুষ্ঠান শেষে বেলা তিনটায় বদিউজ্জামান সাংবাদিকদের বলেন, সম্মেলনে শাখা ছাত্রলীগের নেতৃত্বে আসতে ইচ্ছুক কর্মীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করা হয়েছে। শিগগিরই এখানে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হবে।