ছাত্রলীগের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় পাঁচ বছর পর গতকাল বৃহস্পতিবার লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা স্টেডিয়ামে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি শেখ জামাল রিপন। সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পাটওয়ারীর সঞ্চালনায় সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সাংসদ এ কে এম শাহাজাহান কামাল, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগ, জেলা পরিষদের প্রশাসক সামছুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মিজানুর রহিম ও পৌর মেয়র আবু তাহের। লক্ষ্মীপুর প্রতিনিধি