ছাত্রলীগের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা ছাত্রলীগের সম্মেলন গতকাল শনিবার লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক হুইপ ও লৌহজং-টঙ্গিবাড়ী আসনের সাংসদ সাগুফতা ইয়াসমিন। সম্মেলনের উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ। উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মাসুম আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রশিদ শিকদার, যুগ্ম সম্পাদক বি এম শোয়েব, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ফেরদৌস আলম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম প্রমুখ।