প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়ন ছাত্রলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক লিখন সরকার। বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার রেজাউল করিম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফ-উল আলম খন্দকার, উপজেলা যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ। পরে সভাপতি পদে বিকাশ চন্দ্র বিশ্বাস ও সাধারণ সম্পাদক পদে লালচান বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন।