প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর রানীনগর উপজেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন গত বুধবার অনুষ্ঠিত হয়েছে। রানীনগর মহিলা কলেজ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রানীনগর-আত্রাই এলাকার সাংসদ ইসরাফিল আলম। উপজেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য দেন সাবেক সাংসদ ওহিদুর রহমান, নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি রহমানিয়া আলম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল্লাহ প্রমুখ। শেষে রোকনুজ্জামান মোহনকে সভাপতি এবং শোয়েব খন্দকারকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট রানীনগর উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।