প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) তিনটি আবাসিক হলে ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। গত সোমবার রাতে তিনটি হলে পৃথকভাবে এ ঘোষণা দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের শহীদ তারেক হুদা হল ও সুফিয়া কামাল হলে কোনো কমিটি দেওয়া হয়নি। এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ নেতাদের মধ্যে মতভেদ লক্ষ্য করা যায়। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোসলেহ্ উদ্দিন কমিটি ঘোষণার বিষয়ে বলেন, সবার মত নিয়ে এসব কমিটি গঠন করা হয়নি। এখন অনেকেই পদত্যাগ করছে।
যুগ্ম আহ্বায়ক শামসুর রহমান বলেন, চুয়েট ছাত্রলীগের আহ্বায়ক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে শহীদ মোহাম্মদ শাহ হল, বঙ্গবন্ধু হল ও ড. কুদরাত-ই-খুদা হলের কমিটি দেওয়া হয়েছে।