ছাত্রলীগের ৪ নেতা কর্মীকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের চার নেতা-কর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গত মঙ্গলবার ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বহিষ্কৃতরা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক আ ন ম শফিউল্লাহ (পুষ্টি ও খাদ্য বিজ্ঞান অনুষদ, সপ্তম সেমিস্টার), উপসাহিত্য সম্পাদক কাওছারুজ্জামান (দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদ, সপ্তম সেমিস্টার) এবং দুই কর্মী বাদল চন্দ্র শীল (কৃষি অনুষদ, সপ্তম সেমিস্টার) ও আরাফাত ইসলাম (কৃষি অনুষদ, সপ্তম সেমিস্টার)।