ছাত্রসমাজের কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রসমাজের মানিকগঞ্জ জেলা সম্মেলন গতকাল শনিবার সম্পন্ন হয়েছে। এতে আনোয়ার পাশাকে সভাপতি ও তানজিরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্যের জেলা কমিটি ঘোষণা করা হয়। গতকাল বেলা ১১টার দিকে জেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলন হয়। প্রথম অধিবেশনে সম্মেলন উদ্বোধন করেন জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় সংসদের সভাপতি সৈয়দ মো. ইফতেখার আহসান।