দীর্ঘ ২০ বছর পর ফেনীর ফুলগাজী উপজেলা যুবলীগের সম্মেলন হয়েছে। গত মঙ্গলবার ফুলগাজীর বঙ্গবন্ধু কমপ্লেক্স মিলনায়তনে (আওয়ামী লীগ কার্যালয়) এ সম্মেলন হয়।
সম্মেলনে কাউন্সিলরদের ভোটে ছালেহ আহাম্মদ সভাপতি ও একরাম পাটোয়ারী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। মোট ৫১ সদস্যের কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম শাহীন।
উপজেলা যুবলীগের আহ্বায়ক গোলাম রাব্বানীর সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন জেলা যুবলীগের আহ্বায়ক ও দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির। অতিথি ছিলেন যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আজহার উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি খায়রুল বাশার তপন, ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার, পরশুরাম উপজেলার চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শুসেন চন্দ্র শীল, নজরুল ইসলাম।