ছয় প্রার্থী মিলে ৪৪২ ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় গত শনিবার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির ছয়জন চেয়ারম্যান প্রার্থীর প্রাপ্ত ভোট ৪৪২টি। ওই নির্বাচনে ১২টি ইউনিয়নের মধ্যে জাতীয় পার্টি ৬টিতে প্রার্থী দিয়েছিল।
নশরতপুর ইউনিয়নের জাতীয় পার্টির প্রার্থী আবদুল মান্নান পান ৪৭ ভোট। ওই ইউনিয়নে মোট ভোট পড়েছে ১২ হাজার ৮১৬টি। সাতনালা ইউনিয়নে মোস্তাফিজুর রহমানও পান ৪৭ ভোট। ওই ইউনিয়নে ভোট পড়েছে ১০ হাজার ৩০৩টি। ফতেজংপুর ইউনিয়নে মাহব্বত হোসেন শাহ্ ফকির পান ৫০ ভোট। এখানে ভোট পড়েছে ১৫ হাজার ৯৮০। অমরপুর ইউনিয়নে ভোট পড়েছে ১৫ হাজার ৪১৭টি। এর মধ্যে কমল রায় পেয়েছেন ১৯৮ ভোট। আউলিয়াপুকুরে আছিউর রহমান ১৬ হাজার ৭৩২ ভোটের মধ্যে পেয়েছেন ৬২ ভোট। আলোকডিহিতে মো. ওবায়দুল্লাহ্ ৭ হাজার ৫৭৪ ভোটের মধ্যে পেয়েছেন ৩৮ ভোট।
দলীয় প্রার্থীদের কম ভোট পাওয়ার বিষয়ে জানতে চাইলে জাতীয় পার্টির চিরিরবন্দর উপজেলা শাখার সভাপতি ওয়াজেদ আলী বলেন, অন্য দলের প্রার্থীরা যেভাবে টাকা খরচ করে নির্বাচন করছেন, জাতীয় পার্টির প্রার্থীদের সে পরিমাণ টাকা ছিল না। তা ছাড়া সাংগঠনিক অবস্থাও ছিল নড়বড়ে।