ছয় বছর পরে জগন্নাথ ছাত্রদলের কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসাদুজ্জামান আসলাম ও সুজন মোল্লা

ছয় বছর পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার এই কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সংসদ এই কমিটি অনুমোদন দেয়।

নতুন গঠিত কমিটিতে গণিত বিভাগের আসাদুজ্জামান আসলামকে সভাপতি ও অর্থনীতি বিভাগের সুজন মোল্লাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন সহ সভাপতি ইব্রাহিম কবির, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান, সাংগঠনিক সম্পাদক সামসুল আরেফিন।

গণমাধ্যমে পাঠানো কেন্দ্রীয় ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, পাঁচ সদস্য বিশিষ্ট এই কমিটি এক বছর মেয়াদে অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে জমা নির্দেশনা দেওয়া হয়।