জঙ্গি দিয়ে সরকার পতনের পাঁয়তারা করছেন খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ‘দেশের ১৬ কোটি মানুষকে জনসম্পদে পরিণত করতে যখন সরকারের কাজ এগিয়ে চলেছে, ঠিক সেই মুহূর্তে বিএনপির নেত্রী খালেদা জিয়া জঙ্গি দিয়ে সরকার পতনের পাঁয়তারা করছেন।’
গতকাল বৃহস্পতিবার দুপুরে নীলফামারী শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে জেলা পরিবার পরিকল্পনা বিভাগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ জে এম এরশাদ আহসান হাবিবের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহম্মেদ, সিভিল সার্জন আবদুর রশিদ, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আফরোজা বেগম প্রমুখ।
এর আগে একটি শোভাযাত্রা বের হয়।