জঙ্গি মদদদাতাদের সঙ্গে সংলাপ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি দমন ও দেশকে নিরাপদ রাখা এ মুহূর্তে সরকারের একমাত্র কাজ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, যারা জঙ্গিদের সঙ্গে থাকে এবং মদদ দেয়, তাদের সঙ্গে কোনো সংলাপ বা আলোচনা হতে পারে না।
গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কুষ্টিয়ার মিরপুর উপজেলা শাখা আয়োজিত এক জনসভায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন। উপজেলা ফুটবল মাঠে এ জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা জাসদের সভাপতি মোহাম্মদ শরীফ।
হাসানুল হক বলেন, খালেদা জিয়ার আলোচনার প্রস্তাব একটা রাজনৈতিক ঠাট্টা-তামাশা ছাড়া কিছু না।
তথ্যমন্ত্রী বলেন, যারা মহাজোটে থেকে দলবাজি, টেন্ডারবাজি, তদবিরবাজি ও মাদক ব্যবসা করবেন তাঁদের ঠাঁই হবে কারাগারে। জনসভায় উপস্থিত লোকজনের উদ্দেশে তিনি বলেন, ২০১৯ সালের মধ্যে কুষ্টিয়ার সঙ্গে ঢাকার যোগাযোগ সুন্দর করতে আরিচায় দ্বিতীয় পদ্মা সেতুর ভিত্তি স্থাপন করা হবে।
জেলা জাসদের প্রচার সম্পাদক কারশেদ আলমের পরিচালনায় জনসভায় জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক করিম শিকদার, কেন্দ্রীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আবদুল আলীম প্রমুখ বক্তব্য দেন।