জঙ্গিবাদ নির্মূলে জাতীয় ঐক্য চান মওদুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, জাতীয় ঐক্যের মাধ্যমেই কেবল জঙ্গিবাদ, উগ্রবাদ ও সন্ত্রাসবাদ নির্মূল করা সম্ভব হবে। এ জন্য সব দলকে নিয়ে ঐক্য সৃষ্টি করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
গতকাল শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে জিয়া সাংস্কৃতিক সংগঠন—জিসাসের এক অনুষ্ঠানে মওদুদ আহমদ এই আহ্বান জানান।
মওদুদ বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, জঙ্গিবাদ দমন ও নির্মূল করতে তিনি জাতীয় ঐক্য চান। একটি মধ্যপন্থী, উদার গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি সব ধরনের জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, উগ্রবাদকে ঘৃণা করে। তিনি বলেন, যদি জঙ্গিবাদ জাতীয় সমস্যা হয়ে থাকে তাহলে আওয়ামী লীগ সরকারের উচিত হবে সব রাজনৈতিক দলকে আহ্বান জানানো; যাতে জঙ্গিবাদ সন্ত্রাসবাদকে নিশ্চিহ্ন করার জন্য একটি জাতীয় ঐক্য সৃষ্টি করা যায়।