জঙ্গিবাদবিরোধী সমাবেশ অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট জঙ্গিবাদবিরোধী সমাবেশ হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ১২টার দিকে ইনস্টিটিউটের চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক মীর মো. মোশাররফ হোসেন।
ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য
দেন উপাধ্যক্ষ মো. আনোয়ারুল কবির, বিভাগের প্রধানদের মধ্যে আমিনুল রহমান খান, আবদুস সুবহান, ওবায়দুর রহমান, সুখদেব কুমার কুন্ডু,মাজহারুল আমিন, মো. দীন ইসলাম খান, রিয়াজ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা দেশ, সমাজ ও মানবতার শত্রু।