জঙ্গিবাদের বিরুদ্ধে ছাত্রলীগের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিক্ষাপ্রতিষ্ঠান, মহানগর, জেলা, উপজেলা, থানা ও পৌরসভায় মানববন্ধন করেছে ছাত্রলীগ।
গতকাল শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কেন্দ্রীয়ভাবে বেলা ১১টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার। তাঁদের শরীরে একবিন্দু রক্ত থাকা পর্যন্ত বাংলার মাটিতে মৌলবাদ ও জঙ্গিবাদ প্রতিষ্ঠিত হতে পারবে না। তিনি বলেন, যেখানেই জঙ্গি, সেখানেই প্রতিরোধ। জঙ্গিবাদ নির্মূল না হওয়া পর্যন্ত ছাত্রলীগের নেতা-কর্মীরা মাঠ ছেড়ে যাবেন না।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, যারা ধর্মের লেবাস গায়ে লাগিয়ে ধর্মকে অসম্মানিত করে, সাধারণ মানুষকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করে, তাদের দাঁতভাঙা জবাব দেওয়া দেবে।
মানববন্ধনে ছাত্রলীগ নেতা কাজী এনায়েত, আরিফুর রহমান, শেখ ফয়সল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।