জঙ্গিবাদের বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গিবাদের বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
দলের সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা আজ রোববার এক বিবৃতিতে এ কথা বলেন।
দলটি সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিশ্বের মানুষকে রাস্তায় নামার আহ্বানও জানিয়েছে। বিবৃতিতে ফ্রান্সে সন্ত্রাসী হামলায় শতাধিক সাধারণ মানুষের মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করা হয়।
বিবৃতিতে দলের দুই নেতা বলেন, বিবেক বর্জিত কিছু গোষ্ঠী মানুষ হত্যার উন্মত্ত হোলী খেলায় মেতেছে। ধর্মীয় জঙ্গিবাদী এই গোষ্ঠী বিশ্বব্যাপী তাদের উত্থানকে নৃশংসতা দিয়ে প্রকাশ ঘটাচ্ছে।