জঙ্গিবিরোধী অভিভাবক ও নারী সমাবেশ করবে ১৪ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ জুলাই ঢাকায় জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিভাবক সমাবেশ এবং ২১ জুলাই নারী সমাবেশ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল। সন্তানদের জঙ্গি ও সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডের ব্যাপারে অভিভাবক ও নারীদের সচেতন করতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

আজ সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ১৪ দল আয়োজিত জঙ্গি ও সন্ত্রাসবিরোধী সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সমাবেশে কর্মসূচি ঘোষণা করেন ১৪ দলের সমন্বয়কারী ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এর আগে সমাবেশে ১৪ দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

এ ছাড়া সমাবেশ থেকে ২৪ জুলাইয়ের পর পর্যায়ক্রমে জেলায় জেলায় জঙ্গি ও সন্ত্রাসবিরোধী কর্মসূচি পালনেরও ঘোষণা দেওয়া হয়।

আজ বেলা তিনটায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ১৪ দলের জঙ্গি ও সন্ত্রাসবিরোধী সমাবেশ শুরু হয়।

আরও পড়ুন: